মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ৪০লাখ টাকার হেরোইন-সহ আব্দুল খালেক (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ আব্দুল খালেক, রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, সোমবার (১৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নগরীর উপকন্ঠ দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে টিটুল হেয়ার কাটিং সেলুনের সামনে দিয়ে লাল রঙের অটোরিক্সা যোগে জনৈক মাদক কারবারি মাদক নিয়ে আসবে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে মহানগর ডিবি পুলিশের একটি দল অবস্থান করে। পরে তথ্য অনুযায়ী সকাল সাড়ে ৮টায় একটি অটোরিক্সা আসতে দেখে তাকে থামানো হয়। এ সময় খালেক নামের এক মাদক কারবারির শরীর তল্লাশী চালিয়ে ৪০০গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইনের অনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। অভিযানটি পরিচালনা করেন, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার মাদক কারবারির আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com