বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি আটক

রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টায় বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), মোঃ রানা (৩১), মোঃ রফিকুল ইসলাম (৩৭), মোঃ মাসুদ (৪০), মোঃ শাহীন (৩৯), মোঃ জাকির হোসেন (৩৬) ও মোঃ সুমন (৩২), তাঁরা সকলেই মহানগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় একদল জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল বর্ণীত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৮জন জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু করে সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com