মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রাজশাহী মহানগরীর একাধিক প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে বিএসটিআইয়ের সদস্যরা।
মঙ্গলবার সকালে বিএসটিআইয়ের বিভাগীয় অফিস, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স কার্যক্রম ও পণ্যের মান নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মেসার্স সামিরা কুঠিবাড়ী মিষ্টি ঘর, কাশিয়াডাংগা মোড়, প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের নমুনা অন্তর্বতী মান পরীক্ষণের জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।
করিম মডার্ণ সুইটস, কাশিয়াডাংগা মোড়, প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করবার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউ বিশাল ফুড কর্ণার (স্টার বেকারী), লক্ষ্মীপুর মোড়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের বকেয়া বিল আদায় করা হয়েছে। ইউএসএ কেমিক্যাল কোম্পানি, শাহমখদুম, প্রতিষ্ঠানটির উৎপাদিত লিকুইড টয়লেট ক্লিনার এর বকেয়া বিল আদায় করা হয়েছে।
এছাড়াও বিএসটিআইয়ের সিএম লাইসেন্স হালনাগাদসহ পণ্য বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে। ১) অলিম্পিক সুইটস, হড়গ্রাম বাজার, রাজশাহী, পণ্য- ফার্মেন্টেড মিল্ক(দই))।
২) মিকা সুইটস এন্ড ডিপার্টমেন্টাল স্টোর, হড়গ্রাম স্টেশন রোড, রাজশাহী, (পণ্য- ফার্মেন্টেড মিল্ক(দই))। ৩) অলিম্পিয়া সুইটস, হড়গ্রাম স্টেশন রোড, রাজশাহী, (পণ্য- ফার্মেন্টেড মিল্ক(দই))।
অভিযানটি পরিচালনা করেন, বিএসটিআই রাজশাহীর কর্মকর্তা মো: জহুরুল হক, সহকারী পরিচালক (সিএম) ও এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com