মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর চন্দ্রিমায় যুবকের মাথায় হাসুয়ার কোপ দিলো মুখোশধারীর রামেকে ভর্তি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
পল্লি চিকিৎসক খুনের রহস্য উদঘাটন না হতেই এবার রাজশাহী মহানগরীতে মোঃ ইকবাল হোসেন (২৮) নামের এক যুবককে ধারালা হাসুয়া দ্বারা মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করেছে ৫/৬জন মুখোশধারীরা। রবিবার (১২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টায় মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজির মোড় থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা করেন। আহত মোঃ ইকবাল হোসেন, তিনি মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মৃত জীবন মন্ডলের ছেলে। আহতের আতœীয় তাহসীনুল আমিন জানায়, প্রতিদিনের ন্যায় নগরীর চন্দ্রিমা থানার নাদের হাজির মোড় থেকে রাত সাড়ে ৯টায় বাড়ি ফিরছিলেন ইকবাল হোসেন। পথে ৫/৬জন কালো কাপড়ের মুখোশধারীরা ধারালো অস্ত্র দ্বারা তার কপালের মাঝস্থানে কোপ দিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ৩০নং ওয়ার্ডে ভর্তি করেন এবং তাকে দ্রæত ওটি’তে নিয়ে যাওয়া হয়। পরে রাত ২টা পর্যন্ত ওটিতে চিকিৎসরা তার মাথায় ২২টি সেলাই দিয়েছেন বলেও জানান তিনি। এরপর তাকে ৮নং ওয়ার্ডে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যপারে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, বাইরে থেকে আসা অজ্ঞাত পরিচয়ের কিছু লোকজন লাঠি দ্বারা আঘাত করেছে ইকবাল হোসেনকে। ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com