মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর তালাইমারীতে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে কিছু যুবক দেশীয় অস্ত্র হাতে উঁচিয়ে নাচানাচি’র ভিডিও’র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টায় মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী বাদুড়তলা এলাকা থেকে অস্ত্র-সহ চর যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সালাউদ্দিন (২০), সে মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারের মোঃ মামুনের ছেলে মোঃ নয়ন (২০), একই এলাকার মোঃ আমিজনের ছেলে মোঃ আসাদ (২০) সে তালাইমারী বাদুড়তলার মোঃ পিন্টুর ছেলে ও মোঃ হৃদয় (১৯), সে তালাইমারী বাশার রোডের মোঃ রহিমের ছেলে। বুধবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, বুধবার রাত পৌনে ১১ টায় দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভাইরাল ভিডিও’র আসামিদের গ্রেফতারে বিশেষ পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার তালাইমারী শহিদ মিনার এলাকা হতে ২টি দেশীয় অস্ত্র ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল-সহ আসামি সালাউদ্দিন ও আসাদকে গ্রেফতার করে। পরে গ্রেফতার সালাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি হতে আরও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোরয়ার্দীর নেতৃত্বে এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন, এসআই এস.এম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের সহযোগীদের নিয়ে অন্য একটি কিশোর গ্যাং এর সদস্যদের তাড়া করার উদ্দেশ্যে একত্রে দেশীয় অস্ত্রসহ নিয়ে বোয়ালিয়া থানার তালাইমারী বাদুরতলায় নাচানাচি করে এবং সেই নাচের ভিডিও ধারণ করে। তারা আরও জানায় আধিপত্য বিস্তার করতে এ অস্ত্রগুলো ব্যবহার করে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com