সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের সার্ভিল্যান্স কার্যক্রম ও পণ্যের মান নিয়ন্ত্রণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহানগরীর সপুরা বিসিক শিল্প নগরীর মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলস প্রতিষ্ঠানটির উৎপাদিত ময়দা পণ্যের নমুনা অন্তর্বতী মান পরীক্ষণের জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। এছাড়া আটা ও ময়দা পণ্যের নতুন ব্রান্ড সংযোজনের আবেদন গ্রহণ করা হয়েছে। এছাড়াও, ১০৯, বিসিক শি/ন, পদ্মা বেকারি প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুক‚লে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। মহানগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা মেসার্স বিউটি ঘি, প্রতিষ্ঠানটির উৎপাদিত ঘি পণ্যের বকেয়া বিল আদায় করা হয়েছে। বিসিক শি/ন, ওয়ারিশ শাহ কেমিক্যাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ফ্লোর লিকুইড ডিটারজেন্ট (ড্যাম্প ফিক্স) এর লেবেলে অবৈধ ভাবে বিএসটিআইয়ের অনুমোদিত উল্লেখ করায় নিয়মিত আদালতে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
মহানগরীর অলোকার মোড়ে ল²ী পেস্ট্রি হাউস প্রতিষ্ঠানটির উৎপাদিত কেক পণ্যের অনুক‚লে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। বিসিক শি/ন, সুমন গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটির উৎপাদিত মুড়ি ও স্পাইসেস পণ্যের অনুক‚লে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। উলি­খিত প্রতিষ্ঠানসমুহকে পণ্যের মান সর্বদা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে। উক্ত অভিযানে বিএসটিআই রাজশাহী এর কর্মকর্তা জনাব মো: জহুরুল হক, সহকারী পরিচালক (সিএম) ও এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com