সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনালে হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে হেরোইনসহ মোঃ হযরত আলী (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার কারবারি মোঃ হযরত আলী (২০) উপজেলার গোদাগাড়ী থানার মাদাপুর মহিষালবাড়ী গ্রামের মৃত ইসরাফিলের ছেলে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।তিনি জানান, বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মহানগরীর বোয়ালিয়া থানাধিন শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০গ্রাম হেরোইনসহ হযরত আলী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com