শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগরীর সাহেব বাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর সাহেব বাজারে প্রকাশ্য দিবালোকে মোঃ বাহাদুর রহমান (৩৬) নামের এক ব্যক্তির নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই ছিনতাইকারী। ভ‚ক্তভোগীর মোঃ বাহাদুর রহমান, চারঘাট থানার নন্দগাছী ধর্মহাটা গ্রামের শুকলা আলীর ছেলে। তিনি রাজশাহী বিভাগীয় বিশেষ জর্জ আদালতে চাকরি করেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজারে এ ঘটনা ঘটে। তিনি জানান, ব্যক্তিগত প্রয়োজনে আইএফসি ব্যাংক থেকে আড়াই লাখ টাকা লোন তোলেন তিনি। এরপর মোটরসাইকেলের হুকের সাথে ব্যাগের ভেতর টাকা রেখে অফিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সাথেববাজার ফুটপাত স্যান্ডেল পট্টিতে যানজট সৃষ্টি হয়। এ সময় দুই জন ছিনতাকারী এসে একজন মোটর সাইকেলের সামনে দাঁড়ায়, অপরজন মোটরসাইকেলের হুক থেকে জোরপূর্বক টাকা রাখা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রæত পালিয়ে যায়। এ সময় তিনি তাদের পিছু নিয়ে ধাওয়া করে ধরতে ব্যর্থ হন। পরে বোয়ালিয়া মডেল থানায় গিয়ে ওসিকে বিষয়টি অবগত করেন। সাথে সাথে ঘটনাস্থলে যান ওসি সহ পুরো থানার ডিউটিরত অফিসার ও পুলিশ ফোর্স। তৎক্ষনিক ঘটনাস্থলে আসেন বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আরেফিন জুয়েল।
এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ও পুলিশ ফোর্স। বর্তমানে ছিনতাকারীদের আটকে পুরো নগরীজুড়ে ব্যপক অভিযান চালাচ্ছে পুলিশ। জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, ছিনতাইকারীদের আটকে নগরীজুড়ে অভিযান চলছে। ইতিমধ্যে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ব্যপারে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলার দায়ের করেছেন। খুব শিঘ্রই তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com