শনিবার, ২০ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ছিনতাই মামলার কুখ্যাত তিন আসামি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার কুখ্যাত তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ইমরান হোসেন বাপ্পী (২৬), মো: তাইফ হোসেন শাফি (২০) ও মো: সুমন হোসেন সাদ্দাম (৩০)। ইমরান হোসেন বাপ্পী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুরে মৃত আনোয়ার হোসেনের ছেলে, শাফি রাজপাড়া থানার রাজপাড়া ফুড অফিসের পিছনের মো: রাজু শেখের ছেলে ও সুমন বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী বউ বাজারের মো: আরমানের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চন্দ্রিমা থানার ছিনতাই মামলার কুখ্যাত ছিনতাইকারী ইমরান হোসেন বাপ্পী চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর ফ্লাইওভারের নিচে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআই মো: আব্দুল করিম তালুকদার ও সঙ্গীয় ফোর্স। একই রাত সাড়ে ১২টায় ভদ্রা জামালপুর ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে আসামি ইমরান হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে। অপর একটি অভিযানে এসআই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ১১টায় রাজপাড়া থানার ফুড অফিসের সামনে থেকে মাদক ও ছিনতাইসহ চার মামলার আসামি তাইফ হোসেন শাফিকে গ্রেপ্তার করে।
এছাড়াও ডিবি’র অপর এসআই মো: মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী থেকে মাদক ও ছিনতাই-সহ ৬ মামলার আসামি সুমন হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে আসামি ইমরানকে চন্দ্রিমা থানায়, তাইফকে রাজপাড়া থানায় ও আসামি সুমন হোসেনকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com