সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরী বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবা-সহ মোঃ মোস্তাফিজুর রহমান পিচ্চু (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার মাদক কারবারি মোঃ মোস্তাফিজুর রহমান পিচ্চু মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকার মৃত মোসাদ্দেক আলীর ছেলে। জানা যায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ইয়াবা বিক্রয়ের জন্য এক ব্যক্তি রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান পিচ্চুকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মোঃ আব্দুস ছালাম, এসআই মোঃ মাহাফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি আরএমপি সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com