বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রাজশাহী মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক ডাবলু ৫ দিন ও রুবেল ৩ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক ডাবলু ৫ দিন ও রুবেল ৩ দিনের রিমান্ডে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ৫ দিনের রিমান্ড শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহুরুল হক রুবেলের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়।
এর আগে গত শুক্রবার রাতে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে দুটি হত্যাসহ মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরদিকে ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাকেও দুটি হত্যাসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর রুবেলকে কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে শনিবার বিকালে রুবেলকে আবারও আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। এর প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক মো. আব্দুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। দু’টি মামলাই তদন্ত করছেন আরএমপির নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।
গত ৫ আগস্ট নগরীর আলুপট্টি এলাকায় সন্ত্রাসী রুবেলকে দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র-জনতার মিছিলে গুলি ছুঁড়তে দেখা যায়। পিস্তল হাতে গুলি ছোড়ার বিষয়টি একাধিক ফেসবুক ও ইউটিউব-এ ভাইরাল হয়। অপরদিকে নগরীর আলুপট্টি এলাকায় হ্যান্ড মাইক হাতে আওয়ামী সন্ত্রাসীদের ছাত্র-জনতার উপর হামলা চালাতে মহানগর আ’লীগ ডাবলু সরকারকে নেতৃত্বে দিতে দেখা যায়। সেই ভিডিও ফেসবুক ও ইউটিউব-এ ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com