মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগর যুবদল সদস্য সম্রাট গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলায় মোঃ আরিফুল ইসলাম ওরফে সম্রাটকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগর সাবেক যুবদল সদস্য।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় মহানগরীর দরগাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল ইসলাম ওরফে সম্রাট। তিনি ওই এলাকার মোঃ সোহরাবের ছেলে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সম্রাট দরগাপাড়ার একটি বাড়িতে আত্মগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতার সম্রাটের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় দুইটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মামলা আসামির হওয়ার পর থেকেই গ্রেফতার এড়াতে সম্রাট দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া মডেল থানার ওসির নেতৃত্বে তাকে গ্রেফতার করে সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম ও সঙ্গীয় ফোর্স। এ ব্যাপরে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে বলেও জানায় ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com