শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজশাহী রেল স্টেশনে যাত্রীর ঘুসিতে আনসার সদস্য নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী রেল স্টেশনে যাত্রীর ঘুসিতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মইনুল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে। রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাতে স্টেশনে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। ওই সময় আনসার সদস্য নিষেধ করলে তারা বাগবিতÐায় জড়ায়। এক পর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুসি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানার ওসি গোপাল কুমারকে ফোন করে পাওয়া যায়নি। স্টেশনে আনসারের প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেনের জানান, স্টেশনে ঘোরাঘুরি করতে থাকা যুবকদের বাঁধা দিলে একজন মইনুলকে ঘুসি মারেন। তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পশ্চিম অঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বলেন, আমাদের এক আনসার সদস্য মারা গেছেন। স্টেশনে তাকে কেউ ঘুসি মেরে ফেলে দিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com