শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের সাথে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

Reading Time: < 1 minute

মোঃ শিবলী সাদিক, রাজশাহী:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান জনাব ড. মাহফুজুর রহমান।
রাজশাহী   নগর ভবনে সাক্ষাতে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র। এরপর রাজশাহীর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। মতবিমিয় শেষে ড. মাহফুজুর রহমানকে শুভেচ্ছা স্মারক উপহার দেন ও রাজশাহীতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন রাসিক মেয়র মহোদয়। বৈঠককালে রাজশাহী মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও দৃষ্টিনন্দন সড়কবাতির আলোকায়নের ভূয়সী প্রশংসা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, বিশ্বের অনেক দেশ ঘুরেছি।
বাংলাদেশেরও অনেক শহর ঘুরেছি। কিন্তু রাজশাহীর মতো এতো সুন্দর ও পরিচ্ছন্ন শহর কোথাও দেখিনি। রাজশাহীর পরিচ্ছন্নতা, সুবজায়ন ও রাতে দৃষ্টিনন্দক সড়কবাতির আলোকায়নে মুগ্ধ হয়েছি। রাজশাহীকে এতো সুন্দর করে সাজানোয় মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com