মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩লক্ষ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ ওমর শরীফ(৩২) নামে এক ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯শে মার্চ) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মানস চন্দ্র দাস উপজেলার ১নং রামগড় ইউনিয়নের হাতিরগেদা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
ইজারা ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মোবাইল কোর্ট পরিচালিত হয়। উল্লেখিত স্থানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা কালে পাইপসহ বালু উত্তোলনের ২টি মেশিন, ১টি এস্কেভেটর, উত্তোলিত বালু পরিবহনের জন্য বালু বোঝাই ১টি ট্রাক এবং প্রায় ৫ হাজার ঘনফুট সাদা বালু জব্দ করা হয়। ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযুক্ত মো:ওমর শরীফ (৩২), পিতা- মো: এরশাদ উল্ল্যাহকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত কে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৪মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের অর্থ নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে খালাস দেওয়া হয়। রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মানস চন্দ্র দাস জানান, পাইপসহ জব্দকৃত বালু উত্তোলনের মেশিন দুটি এবং বালু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি রামগড় থানার সংশ্লিষ্ট উপপরিদর্শকের নিকট জিম্মায় দেওয়া হয় এবং এস্কেভেটর ও ৫হাজার ঘনফুট বালু স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় দেওয়া হয়। অর্থদণ্ড বাবদ আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com