শনিবার, ২০ Jun ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

রামেকে জামায়াত নেতা-সহ দুই বন্দির মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামায়াত নেতাসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।
মৃত দুই কারাবন্দি হলেন: রাজশাহীর দামকুড়া থানা জামায়াতের আমির আবদুল লতিফ (৬৬) ও নওগাঁর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুল হক (৯০)। জামায়াত নেতা আবদুল লতিফকে গত ১৮ ডিসেম্বর দামকুড়া থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছিল।
এরমধ্যে জামায়াত নেতা আবদুল লতিফ হাজতি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন। আর যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আজিজুল নওগাঁ জেলা কারাগারে ছিলেন। চিকিৎসার জন্য দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল বলেন, নওগাঁ কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আজিজুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার আবদুল লতিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তারা দুজনেই মারা গেছেন। এই দুই বন্দি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ বলেন, তারা শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এরমধ্যে লতিফের হার্ড ও কিডনির সমস্যা ছিল। আর আজিজুল হক বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হক জানান, মৃত বন্দিদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এদিন বিকালে লাশ দু’টি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com