রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সৈকত (১৮)। তিনি হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে গোমস্তাপুর ফুলবাড়িয়ার আয়ুব আলী (৪০)। তিনি হাসপাতালে ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালে স্থানীয় আছেন ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছে ৪৭৩ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। মারা গেছে ৩ জন।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। একজন আজ ও গতকাল সন্ধ্যায় মারা গেছেন। এর মধ্যে আয়ুব আলী ঢাকা ফেরত ছিলেন। আর সৈকতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com