শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ফাহিমা (৪৭) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত ফাহিমা, তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ৯ মৃত্যু হলো।মৃত ফাহিমার ছোট ভাই আব্দুল মমিন জানান, আমার বোন ডেঙ্গু আক্রান্ত হলে তাকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। পরে বুধবার সকালে সে মারা যায়। তার অতিরিক্ত জ্বর, ব্যাথায় যন্ত্রণা, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিলো।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯ মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯৫ জন। এদের মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৫০৯ জন। বর্তমানে ১৭৭ জন রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com