সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাসিকের উন্নয়নের ধারা ও অর্থনৈতিক উন্নয়নে নৌকার বিজয়ের বিকল্প নাই: খায়রুজ্জামান লিটন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর অবকাঠামো উন্নয়কে একটা পর্যায়ে আনা গেছে। এখন অর্থনৈতিক উন্নয়ন বাকি আছে। রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে এবং আগামীতে অর্থনৈতিক উন্নয়নে নৌকার বিজয়ের বিকল্প নেই। এই অর্থনৈতিক উন্নয়নের কথা সকল সভায় আমি বলেছি, ওয়ার্ড পর্যায়ে পথসভাগুলোতে বলছি। অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক কাজ করতে হবে। ঢাকা থেকে শিল্পপতিদের নিয়ে এসে মিল-কারখানা, ফ্যাক্টরি করানো, সেখানে রাজশাহীর মানুষের কর্মের ব্যবস্থা করা, এই কাজটি করতেই হবে। অর্থনৈতিকভাবে রাজশাহীকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আমার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান যতদিন বেঁচে ছিলেন, মানুষের জন্য কাজ করে গেছেন। আমিও আপনাদের কল্যানে কাজ করে যেতে চাই। আমি উন্নয়ন করতে চাই, সেই উন্নয়ন, যেটা টেকসই হয়ে আপনাদের সন্তানের চাকরির মাধ্যমে ভাগ্যের উন্নয়ন হবে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমানর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু সহ মহানগর আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com