বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রুয়েটে নিয়মিত গবেষণা সংকলন প্রকাশের উদ্যোগ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্প্রতি সম্পাদিত এবং চলমান গবেষণা প্রকল্পগুলোর গবেষনা প্রতিবেদন প্রকাশের জন্য নিয়মিত গবেষণা সংকলন “জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপলাইড সায়েন্স (জেইএএস)” প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য ও ইডিটোরিয়াল বোর্ডের এডিটর-ইন-চীফ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এডিটর অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।এই সভা উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলী হোসেন, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com