বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

র্যাবের অভিযানে সুজন হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেফতার

র্যাবের অভিযানে কুষ্টিয়ার সদর উপজেলার চাঞ্চল্যকর সুজন হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেফতার।

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব-১২, সিপিসি-১ :
শিরোনামঃ র্যাবের অভিযানে কুষ্টিয়ার সদর উপজেলার চাঞ্চল্যকর সুজন হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ গত ১৩/০৯/২০১৯ তারিখ কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে পূর্ব শত্রæতার জের ধরে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মোঃ সুজন মালিথা(৪৫), পিতা-ইসমাইল মালিথা, সাং-টাকিমারা, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার মামলা নং-২৮, তারিখ ২৯/০৯/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-৪, সিপিসি-১ এর যৌথ আভিযানিক দল অদ্য ০২ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত মামলার এজাহার নামীয় ০৮ নং আসামি আব্দুর রউফ(৬০), পিতা-মৃত আলহাজ¦ মোকসেদ হোসেন, সাং-বাশগ্রাম, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে ঢাকার মিরপুর থানা এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার গোয়েন্দা শাখার নিকট হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com