বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের ১জন অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি টু- ওয়ান :
র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ০১ জন অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইতিহাস হোসেন (২১) গ্রেফতার।
গত ৩০ জানুয়ারি ২০২২ ইং তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জামালপুর গুচ্ছগ্রামে সাকিনস্থ ফাকা মাঠের মধ্য একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল ও গুলি সহ নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে গ্রেফতার হন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মাদাপুর গ্রামের মোঃ ইতিহাস হোসেন।
উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মোঃ ইতিহাস হোসেন এর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়, যার মামলা নং-৫১ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২২, জিআর নং-৫১/২২, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ), উক্ত মামলার বিচারিক কার্যক্রম চলমান অবস্থায় গত ইং ২৬ জুন ২০২২ তারিখে আসামি জামিন পাওয়ার পরে আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাকি দিয়ে আতœগোপনে চলে যায়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। উক্ত অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৭ এপ্রিল ২০২৪ তারিখে রাত ০০৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার এলাকা’’ হতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইতিহাস হোসেন (২১), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-মাদাপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-এম আবুল হাশেম সবুজ (লেঃ কমান্ডার বিএন)কোম্পানী কমান্ডার

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com