বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

র‌্যাব-১২’র অভিযানে অপহরণকৃত ভিকটিম উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিরাজগঞ্জ :
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন চন্দনগাঁতী এলাকা হতে মামলা রুজুর ০৬ ঘন্টার মধ্যে অপহরণকৃত ভিকটিম উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার।
ভিকটিম মোঃ তামিম হোসেন (০৭), এর পিতা মোঃ সুন্নত আলীর (৩৫) সাথে অনুমান ০২ মাস পূর্বে আসামি মোঃ আল-আমিনের সক্ষতা (বন্ধুত্ব) গড়ে ওঠে। এই বন্ধুত্বের সুযোগ নিয়ে সুকৌশলে আসামি মোঃ আল-আমিন ইং ১৭/০৪/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা থানাধীণ হানুরবাড়াদি গ্রামস্থ বাদীর বাড়ির পিছনে পাঁকা রাস্তার উপর থেকে ভিকটিম মোঃ তামিম হোসেন (০৭) কে ফুসলিয়ে অপহরণ করে। উক্ত ঘটনাটি ঘটার পরে ভিকটিমের পিতা সুন্নত আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। যাহার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-১৭, তারিখ-১৮/০৪/২০২৪ খ্রিঃ, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) রুজু হয়। এরই ধারাবাহিকতায় উক্ত ঘটনার বিষয়টি জনাব মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় অবগত হওয়ার পর তার সার্বিক দিকনির্দেশনায় র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল জনাব মোঃ উসমান গণি, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে অদ্য ইং ১৮/০৪/২০২৪ তারিখে মামলা রুজু হওয়ার ০৬ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীণ চন্দনগাঁতী দক্ষিনপাড়া গ্রাম হতে অপহৃত ভিকটিম মোঃ তামিম হোসেন (০৭) কে উদ্ধার পূর্বক উক্ত ঘটনার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আল-আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আল-আমিন (২৯), পিতা- মোঃ আব্দুল কাদের, সাং- মেষতলী বাজার, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা। গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন ।

স্বাক্ষরিত-মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম(অতিরিক্ত ডিআইজি) অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com