বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা পেল উদ্দীপনা পুরস্কার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় সকল কার্যদিবসে উপস্থিত মাদরাসা শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার হিসেবে দেশি-বিদেশি বিভিন্ন লেখকের সেরামানের শিক্ষনীয় বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে এসব পুরস্কার প্রদান করা হয়।উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের যেসব শিক্ষার্থী গত সেপ্টেম্বর সকল কার্যদিবসে উপস্থিত ছিলো তাদের মাঝে নিজস্ব অর্থায়নে পুরষ্কার হিসেবে বিভিন্ন লেখকের বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম পুরস্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ শ্রেণির শিক্ষকরা নিজ নিজ শ্রেণির উপস্থিতি বিবেচনায় মাসসেরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।এ সময় সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ
হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান,মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সহকারী মৌলভী মাওলানা হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান খাঁন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জ্বল মিয়াসহ মাদরাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com