সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

শহীদদের স্মরণে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) শ্রদ্ধা নিবেদন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদাতা, রাজশাহী:
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১২টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আরআরইউ-এর সাংবাদিকবৃন্দ।
এরপর বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এরআগে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আরআরইউ-এর সাধারণ সম্পদক আবু হেনা মোস্তফা জামান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বাংলার বীর সৈনিকেরা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনে তারা মানুষারূপী হায়নাদের থেকে স্বাধীনতার অমৃত পেয়ালা ছিনিয়ে আনে বাঙ্গালী বীর মুক্তিযোদ্ধারা। আজকের এই মহান দিনে শহীদ মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-সহ দেশমাতৃকার তরে আত্মত্যাগী সকলের প্রতি আমার শ্রদ্ধা ও দোয়া থাকবে। আরআরইউ-এর সভাপতি আব্দুল মুগনী নীরো বলেন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জানান দেয় বাংলাদেশ নামে একটি স্বাধীন ভ‚খÐের। লাখো শহীদের আত্মত্যাগের ফসল হিসেবে চ‚ড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। তবে সেই বিজয়কে গৌরবান্বিত করতে সাংবাদিক হিসেবে ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে এ দেশের মানুষের মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠায় অগ্রণী ভ‚মিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ), সিনিয়র সহ-সভাপতি, মোঃ মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, টিসা খাতুন, জুলেখা খাতুন, সাংবাদিক ইফতেখার আলম বিশাল, মোঃ মোস্তাফিজুর রহমান রানা, ইব্রাহিম হোসেন সম্্রাট, মোঃ মোজাম্মেল হক রনি, মিজানুর রহমান টনি, মোঃ ইমরান সরকার, দূর্জয় খান, মোঃ বাবুল, মোঃ মহন খান, শেখ মোঃ রোমেল, আহম্মদ মোস্তফা শিমুল, মোঃ মোমিন, মামুনুর রহমান কাঁচু, মাসুদ আলী পুলক, আকাশ সরকার ও সারোয়ার জাহান বিপ্লব, মোঃ হৃদয় পারভেজ, তাহসীনুল আমিন রাহী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com