সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিকনির্দেশনা দিলেন আরএমপি’র পুলিশ কমিশনার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিকনির্দেশনা দিলেন আরএমপি'র পুলিশ কমিশনার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে নিরাপত্তা ডিউটিতে মোতায়নকৃত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপ‚র্ণ দিকনির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে মহানগরীর পূজা কমিটি’র নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে সতর্কতার সাথে ডিউটি পালন করতে হবে। ডিউটিতে থাকাকালীন পূজা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে ডিউটি পালন করতে হবে। অপ্রীতিকর কোনো কিছু পরিলক্ষিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এছাড়াও আরএমপি’র তথ্য সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে হবে। আরএমপি’র বিভিন্ন নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে হবে। কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না, সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সকলের সহযোগিতায় আসন্ন শারদী দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com