মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শাহজাদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে লিটন সভাপতি আলামিন সাধারন সম্পাদক

শাহজাদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে লিটন সভাপতি আলামিন সাধারন সম্পাদক

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায় দিনের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি এম এ জাফর লিটন সভাপতি পদে ও সাধারন সম্পাদক পদে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আলামিন হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার প্রেসক্লাব চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সহ-সভাপতি পদে রাসেল সরকার,শামছুর রহমান শিশির,শফিউল হাসান লাইফ,
যুগ্ম সাধারন সম্পাদক পদে আমিনুল ইসলাম, জাকারিয়া ইসলাম,সাংগাঠনিক পদে কোরবান আলী লাভলু,দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে জহুরুল ইসলাম,প্রচার সম্পাদক পদে মীর্জা হুমায়ুন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে পি এম পলাশ ,ক্রীড়া ও পরিবেশ সম্পাদক পদে আমিরুল ইসলাম নির্বাচিত হয় । এ ছাড়া অর্থ বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে ৫ জনসহ ৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । শনিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি এদের বিজয়ী ঘোষনা করেন ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com