বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শিক্ষক আর হওয়া হলো না নওগাঁর মান্নানের প্রান গেলো সড়কে

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান নামের একজন শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ছিলেন। শুক্রবার সকালে গ্রামের বাড়ি নিয়ামতপুরের জিনপুর ছাতড়া থেকে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে সকালে মহাদেবপুর উপজেলার ডিমজাউন এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মান্নান যশোর বেনাপোল এলাকায় ব্র্যাক ব্যাংকে ও ছোট বোন ইতি প্রসাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরী করেন। নিজ এলাকায় চাকুরির উদ্দেশ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে গতকাল বিকেলে গ্রামের বাড়িতে আসেন আব্দুল মান্নান। শুক্রবার নওগাঁ ডিগ্রী কলেজে তাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল। তিনি গ্রামে ফেরার স্বপ্নে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে ছোট বোন ইতিকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। এসময় দূর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এ দুর্ঘটনায় তার ছোট বোন ইতি সামান্য আহত হন। তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com