বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শিমুল মালিথা হত্যার ২ আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

শিমুল মালিথা হত্যার ২ আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
মেধাবী ছাত্র শিমুল মালিথা হত্যার মামলার এজাহার নামীয় ২ আসামীকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। পাবনা র‌্যাব ক্যাম্পের কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পাবনা র‌্যাব ক্যাম্প জানায়, র্যা ব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী র‌্যাবের যৌথ আভিযান দল র‌্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেন। এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাবনা সদর উপজেলার চরঘোষপুর কালাম সরদারের ছেলে মোঃ আকাশ সরদার (২৮) ও হেলাল সরদারের ছেলে মোঃ সাব্বির সরদার (২৫)। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গত ০৬ নভেম্বর ২০২৪ তারিখ ১৯১৫ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন চর ঘোষপুর সরদারপাড়া এলাকায় ইসলামী জলসার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোঃ শিমুল মালিথা (২১), পিতা-শাহীন মালিথা, সাং-কিসমত প্রতাপপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে আহত শিমুল মালিথা (২২) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন রাত্রি আনুমানিক ২৩০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের বিষয়ে নিহতের পিতা বাদী হয়ে পাবনা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com