বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শিশুরা তাদের বেড়ে ওঠার গল্প শোনালেন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই স্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর)সন্ধ্যায় সেঁজুতি অঙ্গনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
‘শিশুদের বেড়ে ওঠার গল্প’ শিরোনামে একুশে পাঠচক্রের ১১তম আসরে শিশুরা তাদের বেড়ে ওঠার গল্প শোনায়। তাদের গল্পের মধ্যে নানান বিভাজনের বিষয়ও ওঠে এসেছে, ওঠে এসেছে হৃদ্যতা, ভালবাসার বন্ধনও।চন্দ্রিকা দ্যুতির সঞ্চালনায় একুশে দ্যুতির সভাপতিত্বে অনষ্ঠানে আলোচক ছিলেন কবি শহীদুল ইসলাম ফকির, সাংবাদিক কেয়া নকরেক, শিক্ষক অনামিকা সাহা,সুপ্রীতি দেবনাথ প্রমুখ।নিজেদের বেড়ে ওঠার গল্প শোনায় মায়া আহমেদ, রিমি ইসলাম, স্নেহা সাহা,ঐতিহ্য সাহা, সাহিদা খাতুন, হিমেল, অর্ণব, শ্যামা, তৃষ্ণা সাহা, প্রাপ্তি দত্ত, পিয়াস, মাইশা, মালিহা জাহান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ
মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক মাহমুদুল আহসান লিটন, সাংবাদিক শাহাদত তালুকদার, শিক্ষক দিলারা বেগম।পাঠচক্রের সভাপতি একুশে দ্যুতি বলেন, আমরা চাই পৃথিবীর সব শিশু যেন নিরাপদে বেড়ে উঠতে পারে। কেননা এই শিশুরাই আগামী দিনে বিশ্বে নেতৃত্ব দিবে এবং চলমান বিশ্বে ফিলিস্তিন- ইসরায়েল, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com