মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় -ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, সাঁথিয়া, পাবনা, ১০ জুলাই ২০২৩
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, শিক্ষার প্রতিষ্ঠানের ভালো পরিবেশ তৈরি হয়, খাদ‌্য উৎপাদন বৃদ্ধি পায়, বিভিন্ন দুর্যোগের কারণে বিদ‌্যুতের কিছুটা সংকট তৈরি হলেও তা থেকে উত্তরণ ঘটে ও মানুষ বিদ‌্যুৎ পায়, বস্ত্রের অভাব থাকে না, গৃহহীনদের গৃহ দেওয়া হয়। ঈদে একটি উপজেলাতেই প্রায় ২৬ হাজার দুঃস্থ মানুষকে খাদ‌্য সামগ্রী প্রদান করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। আজ (সোমবার) সাঁথিয়ার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ‌্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, শতভাগ শিক্ষিতের জাতি গড়ে তোলার লক্ষ‌্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরলস কাজ করে যাচ্ছে। উন্নয়নের বাকী কাজ সম্পন্ন করতে হলে মুক্তিযুদ্ধ-চেতনাবিরোধীদের রুখে দিয়ে জনগণকে আগামী নির্বাচনে নৌকাকে আবার বিজয়ী করতে হবে। সাঁথিয়া উপজেলাধীন খান মামুদপুর ও নন্দনপুর বাজার সংলগ্ন ইছামতি নদীর উপর পরিকল্পিত ব্রিজ নির্মানের স্থান পরিদর্শনকালে মোঃ শামসুল হক টুকু বলেন, ইছামতী নদীকে ঘিরে এই অঞ্চলের মানুষের অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অচিরেই এখানে ব্রিজ নির্মিত হবে, নদীতে নৌপথে যাতায়াতের অনুকুল পরিবেশ তৈরি হবে এবং ইছামতি নদী হবে দৃষ্টিনন্দন ও চিত্তবিনোদনের একটি জায়গা। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত- (মোঃ শোয়াইব),সহকারী পরিচালক (গনসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com