বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর
শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৫০) ও খোকা মিয়া (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে শালা ও দুলাভাই ছিলেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
খোকা মিয়া আদমপুর পশ্চিমপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে এবং তারা চাচাতো দুলাভাই তোফাজ্জল হোসেন একই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৈদ্যুতিক মোটর দিয়ে খোকা মিয়া তার নবনির্মিত ঘরের দেয়ালে পানি দেওয়ার পরে মোটরটি খুলার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। তার ডাক চিৎকার শুনে তার চাচাতো বোন জামাই তোফাজ্জল হোসেন তার শালা খোকা মিয়াকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। ডা. মামুনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে ওসি আব্দুল কাদের মিয়া জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com