মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরের নকলায় সামাজিক গোরস্থান নির্মাণের উদ্যোগ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা দক্ষিণপাড়া গ্রামে সামাজিক গোরস্থান নির্মাণ উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর )জুমার নামাজ শেষে বাছুর আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক মো. মমিনুল ইসলাম মমিন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজু সাঈদ সিদ্দিকী। বক্তব্য দেন যুবলীগ সভাপতি বেলায়েত আহমেদ শিপু, আব্দুল খালেক, মসজিদের খতিব আব্দুল মান্নান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আশপাশে কোনো সামাজিক গোরস্থান না থাকায় অনেকেই পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করলেও যাদের এ সুযোগ নেই ওইসব মৃত ব্যক্তির বেলায় দাফন কাজ করতে খুব কষ্ট করে অনেক দূরে যেতে হয়। ফলে এলাকাতেই একটি সামাজিক গোরস্থান নির্মাণ খুবই জরুরি হয়ে পড়েছে। তাই মুসলমানের এ শেষ ঠিকানা নির্মাণে সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। সভায় উপস্থিত সবাই গুরুত্ব বিবেচনায় এলাকায় সামাজিক গোরস্থান নির্মাণের উদ্যোগে ঐক্যমত্য পোষণ করে সাধ্যমত সহযোগিতা করার অঙ্গীকার করেন। সভাশেষে প্রায় এক হাজার মুসল্লীর মধ্যে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com