মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরের নালিতাবাড়ীতে চালকের গলাকেটে অটো ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার ৪

শেরপুরের নালিতাবাড়ীতে চালকের গলাকেটে অটো ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার ৪

Reading Time: < 1 minute

মনজুরুল হক, নালিতাবাড়ী :
শেরপুরের নালিতাবাড়ীতে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টম্বর) রাতে চালকের গলা কাটার পরপরই সন্দেহভাজন হিসেবে স্থানীয় জনতা পৃথক স্থান থেকে ৪ জনকে আটক করে পুলিশের দেয়। পরে বৃহস্পতিবার মামলা দায়ের করে ওই ৪ জনকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার বরাটিয়া গ্রামের লালু মিয়ার ছেলে লিখন (১৮), শাহিন মিয়া ছেলে মনিরুজ্জামান (১৫), মোবারকের ছেলে শান্ত (১৪) ও নালিতাবাড়ী উপজেলার ডহরিয়াপাড়া গ্রামের রহিদুলের ছেলে তারেক (১৮)।
সূত্র জানায়, নালিতাবাড়ী শহরের গড়কান্দা মহল্লার অটোচালক সুলতান মিয়া নিজের অটোরিকশা নিয়ে বুধবার রাত আনুমানিক নয়টার দিকে আন্ধারুপাড়া থেকে নয়াবিল আসছিলেন। পথিমধ্যে উঁচু ব্রিজ এলাকায় যাত্রী বেশে ওই অটোরিকশায় উঠে দুস্কৃতিকারীরা। এসময় তারা চাকু দিয়ে অটোচালকের গলায় আঘাত করে ও অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অটোচালকের চিৎকার ও ধস্তাধস্তিতে অটোরিকশা ফেলে দৌড়ে পালায় তারা। এরপর স্থানীয়রা আহত সুলতানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পরপর গড়াকান্দা এলাকায় অটোরিকশা যোগে আসা তারেকের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
অন্যদিকে উপজেলার বাঘবেড় এলাকায় পাকা সড়কে একটি অটোরিকশা নিয়ে তিনজনকে অপেক্ষা করতে দেখেন স্থানীয়রা। এসময় ওই তিনজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এবং দু’জনের পায়ে জুতা না থাকায় তাদেরও আটক করে পুলিশে দেয় জনতা। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম জানান, জড়িতরা নিজেদের নির্দোষ বানাতে গল্প বানাচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সাথে তারা জড়িত বলে মনে হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com