মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরের শ্রীবরদীতে নিয়ন্ত্রন হারিয়ে দুই মোটরসাইকেলে আরোহী নিহত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল তাল গাছের সঙ্গে ধাক্কায় লেগে দুই মোটরসাইকেলারোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক শিশু। নিহতরা হলেন শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)। আহত শিশু আবু হানিফকে (১০) স্থানীয়রা উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে।
পুলিশ জানায়, শনিবার (২ ডিসেম্বর) সন্ধায় লাভলু, মেহেদী ও আবু হানিফ একই মোটরসাইকেলে শ্রীবরদী বাজারে যাওয়ার পথে শ্রীবরদীর ষাটকাকড়া মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় লাভলু ও মেহেদী। আহত হয় শিশু আবু হানিফ ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সঙ্গে  ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com