শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুরের ৩টি আসনের ২ টিতে নৌকা ও ১ টিতে স্বতন্ত্র জয়ী

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনের মধ্যে দু’টিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বেসরকারীভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন, শেরপুর-১ (সদর) ১৪৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানু (ট্রাক) ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিউর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ১৭৫ ভোট। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ১৪৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মতিয়া চৌধুরী ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাসদের লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ( মশাল) পেয়েছেন ৪ হাজার ৫৭৬ ভোট । ।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) ১৪৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এ ডি এম শহিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী এস. এম. আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম (ট্রাক) পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।
জেলায় তিনটি নির্বাচনী আসনে ৫২ টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ছিল ৪২৪ টি এবং ভোট কক্ষ ছিল ২ হাজার ৫৮৩ টি। এ তিনটি আসনে মোট ভোটার ছিল ১২ লাখ ২২ হাজার ৯৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪ হাজার ৯৪০ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ১৭ হাজার ৯৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com