মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
জেলা শহরের রাজাবাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের অন্তত ত্রিশ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে মরহুম অ্যাডভোকেট ফরহাদের বাসায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই ৫টি পরিবারের সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনে ক্ষতি থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারে নগদ টাকা, অলঙ্কারসহ অন্তত ত্রিশ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়। এ ঘটনার পরপরই জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানা ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে অগ্নিকান্ডের মূল কারণ জানা যাবে বলে শেরপুর ফায়ারসার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com