মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরে আ.লীগের নেতা ও জনপ্রতিনিধিরা নৌকা ছেড়ে ট্রাকে

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে ৬ষ্ঠ বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিক। তবে তার বিরুদ্ধে এবার প্রার্থী হয়ে মাঠে নেমেছেন বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু।
প্রতীক বরাদ্দের প্রথম দিনই ছানুর সাথে একট্টা হয়ে মাঠে নেমেছেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউমার্কেট চত্বরে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর (ট্রাক মার্কা) পক্ষে একাত্মতা প্রকাশ করে সভা ও গণসংযোগ করেছেন। এছাড়া জেলা মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ বেশিরভাগ নেতাকর্মী একাত্মতা প্রকাশ করে ছানুর পক্ষে মাঠে নেমেছেন। তাদের এক কথা জীবন যাক,আর থাক মার্কাটা এবার ট্রাক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com