বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শেরপুরে উদ্ধারকৃত তক্ষক গারো পাহাড়ে অবমুক্ত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
গত ৬ অক্টোবর শেরপুরের শ্রীবর্দী থানা পুলিশ কর্তৃক চার পাচারকারীর হাত থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষকটি গারো পাহাড়ের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনি বিট এলাকার বনের ভেতর তক্ষকটি অবমুক্ত করা হয়।এ সময় রাংটিয়া রেঞ্জের রেঞ্জার মকরুল ইসলাম আকন্দ, শ্রীবর্দী থানার এসআই কামরুল ইসলাম,
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জার মো. মন্জুরুল আলমসহ অন্যান্য বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য, গত ৬ অক্টোবর জেলার শ্রীবর্দী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভয়াডাঙ্গা বাজার এলাকা থেকে শ্রীবর্দী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই তক্ষকটি উদ্ধার করে। এ সময় তক্ষকটির ক্রেতা-বিক্রেতাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বন্যপ্রাণী আটক ও পাচারের অভিযোগে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।আটকরা হলেন রফিকুল ইসলাম, হারুন মিয়া, শাহীন মিয়া ও সুজন মিয়া। তারা জানায়, ১৬ ইঞ্চি লম্বা ও ১৩৫ গ্রাম ওজনের বিরল এ বন্যপ্রাণী তক্ষকটি ৩
লাখ টাকায় বিক্রি হচ্ছিলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com