মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরে এটিআই শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর ২০২৩-২৪ শিক্ষা সেশনের ১ম পর্বের নবীন শিক্ষার্থীদের। রবিবার (১৪ জানুয়ারি) সকালে এটিআই শেরপুরের আয়োজনে ইনস্টিটিউটের
অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে মুখরিত হয়ে ওঠে এটিআই ক্যাম্পাস, সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ, আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাইফুল
আজম খান। প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের শেরপুর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরো। জাতীয় সংগীতের মাধ্যমে অতিরিক্ত কৃষি অফিসার বনানী দেবনাথ, প্রশিক্ষক সৈয়দা জিনাত রেহানা ও রাজিব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নবীনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক স্বাগত বক্তব্য দেন মুখ্য
প্রশিক্ষক মো: আল মামুন। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান অতিথি ও প্রশিক্ষকরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিজেদেরকে গড়ে ওঠার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি উন্নত চরিত্র সম্পন্ন সুদক্ষ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সফলতার মাধ্যমে এ ইন্সটিটিউটের সুনাম বৃদ্ধি করার জন্য আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঊর্ধ্বতন প্রশিক্ষক রোকসানা নাসরিন, মুখ্য প্রশিক্ষক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ
মাহবুব-উর-রহমান, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান লোপা, প্রশিক্ষক নুর এ নাজনিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সকল বর্ষের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com