মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরে চার অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে চারটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। এছাড়াও এসব ইটভাটাকে নগদ আরো ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর। এই অপরাধে মেসার্স সাওদা ব্রিকস, আর এইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-১, আর এইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-২ ও মেসার্স একেবি ব্রিকস কে ছয় লক্ষ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জনবসতি পূর্ণ এলাকায় অবৈধভাবে নিবন্ধন বিহীন এসব ইটভাটা পরিচালনা করে আসছে ব্যবসায়ীরা। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে পুড়ানো হচ্ছে বনের কাঠ। এসময় ভেকু নিয়ে ভাটার গুরুত্বপূর্ণ অংশ ভেঙে দিয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ ভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আজকে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়েছি। এই ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com