মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরে জেলা বিএনপির সভাপতিসহ ২১ নেতাকর্মী কারাগারে

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালসহ ২১ নেতাকর্মীকে নাশকতা ও বিস্ফোরক আইনের দুই মামলায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২০ মার্চ) দুপুরে জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী জিআর আমলী আদালতে হাজির হয়ে পৃথকভাবে জামিনের জন্য আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া ও নুর-ই-জাহিদ তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার মো. শহীদুল হক।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে দুটি এবং দÐবিধি আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে দলীয় নেতা-কর্মীদের নামে চারটি মামলা হয়। পরবর্তীতে ওইসব মামলায় মাহমুদুল হক রুবেলসহ দলীয় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে অর্ন্তবর্তীকালীন জামিন নেন। কিন্তু উচ্চ আদালদের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আদালতে হাজির হননি। বুধবার শ্রীবরদী ও ঝিনাইগাতীর পৃথক জিআর আমলী আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন জানালে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি চালিয়ে দÐবিধির অন্য দুটি মামলায় মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মীর জামিন মঞ্জুর এবং বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com