শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ পাবনার ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

শেরপুরে তক্ষকসহ গ্রেপ্তার ২

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরের শ্রীবরদীতে একটি তক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উপজেলার কুরুয়া বাজার থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাচারের একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ল²ীখোলা গ্রামের আক্তার হোসেনের ছেলে ফরহার (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল হামিদ চুন্নুর ছেলে পারভেজ (৩৫)।
বৃহস্পতিবার (১ ফ্রেব্রæয়ারি) রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে উপজেলার কুরুয়া বাজারের কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন থেকে তারা জেলার বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com