মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরে তিন ছাত্রীকে বিলাই চিমটি দিয়ে উত্যক্ত আটক ২

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর তিন ছাত্রীকে বিলাই চিমটি দিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েক বখাটে। এ ঘটনায় সাথে জড়িত দুই বখাটেকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো, বয়রা পরানপুর গ্রামের মজিবরের ছেলে ইব্রাহিম ও হাফিজ উদ্দিনের ছেলে আকাশ মিয়া। কালু মিয়ার ছেলে মোতালেব নামে আরেক বখাটে পালিয়ে রয়েছে বলে জানা গেছে। আহত শিক্ষার্থীরা হলো, ওই গ্রামের আনিসের মেয়ে ফারিয়া আক্তার, সিদ্দিকের মেয়ে চম্পা আক্তার এবং বিল্লাল হোসেনের মেয়ে হালিমা খাতুন। তাদের সবাইকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষের বেঞ্চে স্থানীয় কয়েকজন বখাটে বিলাই চিমটি বা বানর হোলা ছিটিয়ে রাখে। পরে ওই বেঞ্চে শিক্ষার্থীরা বসলে হাত পা চুলকাতে থাকে। চুলকানির এক পর্যায়ে পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি সদর থানায় খবর দেওয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটেদের বিলাই চিমটি (বানর হোলা) দেওয়ার পর পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে। আমি আহত শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালে চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় দিয়ে আসি। এছাড়া আটককৃত বখাটেদের বিষয়ে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বখাটেদের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com