বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শেরপুরে তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুর তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ।উদ্বোধনী খেলায় শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ৩-১ গোলে ৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। ১ নম্বর ওয়ার্ডের পক্ষে মোর্শেদ ২ গোল ও রনি ১ গোল করেন। অপরদিকে পরাজিত দলের পক্ষে একমাত্র গোল করেন রিপন।উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার উপস্থিত ছিলেন। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রায় তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com