শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ অক্টোবর) শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র (টিটিসি)-এর আয়োজনে এবং টিটিসির সেমিনার কক্ষে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ পিযূষ কান্তি সরকার, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন।বাংলাদেশের উন্নয়নে শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ এর লক্ষ্যমাত্রা অর্জনে অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর টিটিসির প্রশিক্ষক ইসমাইল হোসেন। টিটিসির চীফ ইন্সট্রাক্টর (মূখ্য প্রশিক্ষক) এস.এম আজহার-এর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন- শেরপুর সদর উপজেলা টিটিসির প্রশিক্ষক কামরুল হাসান, শেরপুর টিটিসির প্রশিক্ষক তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার, রবিউল ইসলাম, রোকসানা খাতুন ও নীহারী জান্নাত। এছাড়া বিদেশগামী প্রশিক্ষিত কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেদী হাসান, আমির উদ্দিন, কাউসার আহমেদ ও আল আমিন প্রমুখ।
এসময় নকলা প্রেস ক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিতসহ শেরপুর টিটিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, শিক্ষক-শিক্ষার্থী ও বিদেশগামী প্রশিক্ষিত অগণিত কর্মীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com