বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রাণিসম্পদ সপ্তাহ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বিভিন্ন প্রাণী ও পশু পাখি এবং চিকিৎসা সেবার প্রদর্শনী স্টল ফিতা কেটে উদ্বোধন করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু । এ সময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজাবে রহমত, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলকাফর রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে ৪০টি স্টলে গৃহপালিত বিভিন্ন প্রাণী, পশু-পাখি এবং এসব পশুপাখি ও প্রাণীর রোগ বালাই নিরোধে বিভিন্ন ওষুধের স্টল বসে। স্টলে খাঁচার ভেতর দেশীয় হাঁস-মুরগি পালনে সফল খামারি গোলাম মোস্তফা জানায়, দেশীয় মুরগি স্বাভাবিকভাবে আমরা বাড়ির আঙ্গিনায় লালন-পালন করে থাকি। কিন্তু যাদের উঠোন নেই বা শহরের মানুষ খাঁচার ভেতর রেখেই ভালোভাবেই হাঁস-মুরগি পালন করা সম্ভব এবং তা ৩ মাসের মধ্যেই খাবার উপযোগী হয়ে উঠে। প্রমাণস্বরূপ তিনি তিনস্তরের খাঁচার ভেতর বেড়ে ওঠা মুরগি ও এর বাচ্চা প্রদর্শন করেন।
এ বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলকাফর রাজিব বলেন, খামারিদের উৎসাহী করা এবং বিভিন্ন রকম উদ্ভাবনী পরিকল্পনা করে তা বুঝিয়ে দেওয়াসহ বিভিন্ন উন্নত জাতের গৃহপালিত প্রাণীর জাত প্রদর্শন, পশুপাখির খামার পরিকল্পনা বিষয়ে নানা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পশুপাখি পালনে কৃষকদের উৎসাহিত করাই মূলত এ প্রদর্শনীর উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com