বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে গোয়ালপাড়ায় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল দশটার দিকে নিজ সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেওয়ার সময় তার মৃত্যু হয়।নিহত ওই কৃষকের নাম সাদা মিয়া (৪০)। তিনি কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া পয়েস্তিরচর গ্রামের বাহাদুর আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাদা মিয়া তার বাডীর পাশে ধান ক্ষেতে প্রতিদিনের মতো আজও সেচের পানি দিতে যায়। এ সময় মোটর চালিত বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়ার মৃত্যু হয় ৷বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য হারুন অর রশীদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। জমি চাষ ছাড়াও সে তার মটর সাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করতো। তার রেখে যাওয়া স্ত্রী ও ৪ ছেলে মেয়েদের সংসারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি ছিলেন তিন। তার এমন মৃত্যুতে পরিবারটির জন্য কষ্টকর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com