শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুরে শীতের প্রভাবে গরম কাপড়ের দোকানে ভিড় বাড়ছে

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর প্রতিনিধি: দেশের মধ্য উত্তর সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার শেরপুর জেলায় শীত নামতে শুরু করেছে। তাপমাত্রা কমে যাওয়ায় শেরপুরে শীতের প্রভাব পড়েছে। গত দুদিন ধরে রাত দশটার পর থেকে ভোরবেলা পর্যন্ত প্রচÐ কুয়াশায় আচ্ছন্ন থাকছে জেলার আকাশ। সারাদিন সূর্যের মুখ খুব একটা দেখা মিলছে না। ফলে সাধারণ মানুষ গরম কাপড় পড়তে শুরু করেছে। এমনই অবস্থায় শীতের আবির্ভাবে প্রস্তুতি নিচ্ছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইতিমধ্যে জেলা শহরের বিভিন্ন ফুটপাতের পাশে স্বল্পমূল্য আয়ের মানুষের জন্য পুরাতন ও কম মূল্যের গরম কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। সেই সাথে জেলা শহরের বিভিন্ন অভিজাত দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। শহরের বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীরা জানায়, এবার শীতের শুরুতেই তারা নতুন নতুন ডিজাইনের বিভিন্ন সোয়েটার, বেøজারসহ বিভিন্ন শীতের পোশাক মজুদ করেছেন। শীতের প্রভাব আরেকটু বাড়লেই বেচাকেনা ভালো হবে বলে তারা আশা করছেন। এদিকে সাধারণ ক্রেতারা জানায়, এমনিতেই বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তারা আর্থিক সংকটে রয়েছে। ফলে শীতের কাপড় কিনতেও হিমশিম খাচ্ছে তারা। অন্যান্য বছরের চাইতে এবার শীতের পোশাকের মূল্য অনেক বেড়েছে বলে ক্রেতারা জানান। তবে ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারও এবারে শীতের পোশাকের মূল্য বৃদ্ধি হওয়া তাদেরকে বেশি দামে কিনতে হয়েছে। তাই তাদেরকে বাড়তি মূল্যে শীতের কাপড় বিক্রি করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com