শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুরে শেষ হলো ৩ দিনের জেলা ইজতেমা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর প্রতিনিধি: মহান প্রতিপালকের কাছে মোনাজাতে দেশের শান্তি, মানবতার ক্ষমা, মানুষের হানাহানি, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিশ্বব্যাপী মুসলমানদের সুদৃঢ় ভ্রাতৃত্ব ও ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী শেরপুর জেলা তাবলীগ জামাতের (সাদ কান্ধলভী মতাদর্শ) ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল থেকে আগত প্রতিনিধি মুফতি মাওলানা হাফেজ আজিম উদ্দিন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া শেখহাটি এলাকার রৌহা বিলের বিশাল ময়দানে এই মোনাজাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার পুরুষ ও পর্দার আড়ালে অসংখ্য নারী মোনাজাতে শরিক হন। কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত মুসল্লিগণ। এর আগে, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমা।ব্যবস্থাপনা কমিটির অন্যতম প্রফেসার সারোয়ার জাহান, রফিকুল ইসলাম সেজনু, আবু সাঈদ সুমন, মো. আলামিন জানিয়েছেন, সকলের সহযোগিতায় আল্লাহর দিনের জন্য এই কর্মসূচি সফল হয়েছে। শীতে কষ্ট হলেও আল্লাহর রাজি-খুশির জন্য সকলেই এই ৩টি দিন ইবাদতে মশগুল ছিলেন। ইজতেমায় মধ্যপ্রাচ্য, ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশ থেকে তবলীগ জামাতপন্থিরা আসেন। ৩ দিনব্যাপী এ ইজতেমায় বয়ান করেন দেশীয় ও আন্তর্জাতিক মুরুব্বিগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com